
নিজস্ব সংবাদদাতা, কলকাতা,২২ মে: রবিবার থেকে শুরু হতে চলেছে ৫১তম সারা ভারত ইন্টার স্কুল রেগাত্তা। রবীন্দ্র সরোবর লেক ক্লাবে প্রতি বছরই জাঁকজমক ভাবে আয়োজিত হয় এই প্রতিযোগিতা।
এবারের প্রতিযোগিতায় ৪৩টি স্কুল থেকে প্রায় ৪৫০ ছেলে-মেয়ে অংশ নেবে। ২৪ মে থেকে শুরু হওয়া এবারের প্রতিযোগিতার ফাইনাল ৩০ মে। শুক্রবার লেক ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সুদীপ নাহা উপস্থিত ছিলেন ইন্দ্রনীল ঘোষ।
লেক ক্লাবের পক্ষ থেকে জানানো হয় রোয়িং কে জেলা স্তরে ছড়িয়ে দেওয়ার জন্য ক্লাবের পক্ষ থেকে নানা চিন্তা ভাবনা চলছে।



