পর্তুগালে ফুটবল ক্লাব কিনলেন জয় আগরওয়াল

ক্রীড়াপ্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবলের জন্য ইউরোপে নতুন পথ তৈরির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন তরুণ উদ্যোগপতি ও ফুটবলপ্রেমী জয় আগরওয়াল। পর্তুগালের চতুর্থ ডিভিশনের ক্লাব Guarda FC-র সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব অধিগ্রহণ করেছেন তিনি। একইসঙ্গে Guarda Futebol Clube – Futebol, SAD-এর CEO হিসেবে দায়িত্ব নিয়েছেন জয়।
পর্তুগালের গুয়ার্দা শহরে প্রতিষ্ঠিত এই ক্লাবটি সম্প্রতি Campeonato de Portugal-এ উন্নীত হয়েছে। নতুন মালিকানায় ক্লাবের খেলাধুলা ও বাণিজ্যিক পরিকাঠামো আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে ক্লাবের পরিচিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
জয় আগরওয়াল জানিয়েছেন, সবচেয়ে বড় বা নামী ক্লাব নয়, বরং যেখানে দীর্ঘমেয়াদে পরিবর্তন আনা সম্ভব, এমন একটি প্রকল্পই তিনি খুঁজছিলেন। তাঁর অন্যতম লক্ষ্য এশিয়া, বিশেষ করে ভারতীয় তরুণ ফুটবলারদের ইউরোপীয় ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করা।
বর্তমানে LaLiga Business School-এ Global Sports Marketing নিয়ে মাস্টার্স করছেন জয়। আগামী এক বছরে ডিজিটাল উপস্থিতি, ফ্যান এনগেজমেন্ট, যুব উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেবে Guarda FC।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here