ডিসেম্বরে আয়োজিত হতে চলেছে কলকাতা ম্যারাথন

ক্রীড়াপ্রতিনিধি, কলকাতা: কয়েক মাস পরেই কলকাতায় আয়োজিত হতে চলেছে ১১তম টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে ম্যারাথন। আগামী ২০ ডিসেম্বর রেড রোডে হবে এই দৌড় প্রতিযোগিতা বুধবার শহরের একটি পাঁচতারা হোটেলে ম্যারাথনের আনুষ্ঠানিক ভাবে দিনক্ষণ প্রকাশিত হয়।
এ দিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “ঝাড়গ্রাম, জঙ্গলমহল থেকে শুরু করে উত্তরবঙ্গ ও সুন্দরবনের কোণে কোণে প্রতিভার অভাব নেই। আমাদের মূল দায়িত্ব হল সেই অদেখা প্রতিভাকে চিনে নিয়ে সঠিক প্রশিক্ষণ, বিশ্বমানের পরিকাঠামো এবং পেশাদার কোচিংয়ের ব্যবস্থা করা।” ক্রীড়ামন্ত্রীর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি বিশ্বমঞ্চে কলকাতার এই ভাবমূর্তিকে স্বাগত জানিয়ে সব ধরণের সরকারি সহায়তার আশ্বাস দেন। ভারতীয় ফুটবলের কিংবদন্তি পদ্মশ্রী বাইচুং ভুটিয়া যুবসমাজকে খেলাধুলো ও ফিটনেসকে জীবনযাত্রার অংশ করার আহ্বান জানান। আগ্রহীরা বৃহস্পতিবার অর্থাৎ ১৩ অগস্ট ২০২৬ সকাল ৭:০০ টা থেকে অনগ্রাউন্ড এবং ভার্চুয়াল—উভয় রেসের জন্যই অফিসিয়াল ওয়েবসাইট (tatasteelworld25k.procam.in)-এ অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here