লেক ক্লাবে প্রদর্শিত ভিনটেজ গাড়ি’র প্রদর্শনী

ক্রীড়াপ্রতিনিধি, কলকাতা, ৫ ফেব্রুয়ারি: শীতের শহরে এক টুকরো নস্টালজিয়া ফিরে এল লেক ক্লাবে। ভিনটেজ এবং হেরিটেজ গাড়ি’র এক্সিবিশনে। ইস্টার্ন ইন্ডিয়া মোটরিং গ্রুপের উদ্যোগে পঞ্চম সংস্করণে প্রদর্শিত হল অতীত দিনের ৭০টি ভিনটেজ গাড়ি এবং ১০টি ক্লাসিক মোটরসাইকেল। ১৯২৫ সালের গাড়িও ছিল এই এক্সিবিশনে।

ভিনটেজ গাড়িগুলির মধ্যে অন্যতম আকর্ষণ ছিল ১৯৪৮ সালের প্লাইমাউথ স্পেশ্যাল ডিলাক্স, এই গাড়িটি ব্যবহার করতেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। বর্তমানে এই গাড়িটি’র মালিকানা রয়েছে স্বপন কুমার লাহিড়ী’র কাছে। এ ছাড়াও ছিল ডডজ ২৯২৮। চেন্নাইয়ে থাকাকালীন এই গাড়িটি ব্যবহার করতেন পরাধীন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন।

এই প্রদর্শনীতে সেরা গাড়ি নির্বাচনের বিচার হয়েছে একাধিক মানদণ্ডের উপর। ১৯৩৪ রোল্স-রয়েস ২০/২৫ লিমোসিন ভিনটেজ গাড়ি’র প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করেছে। ১৯৪৮ সালের বেন্টলি মার্ক ৬ দ্বিতীয় স্থান অর্জন করেছে। সেরা তিনের তৃতীয় গাড়িটি নির্বাচিত হয়েছে ১৯৫৮ মার্সিডিজ বেঞ্জ ১৮০ এ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here