অভিষেক ডালমিয়া’র নেতৃত্বে স্বমহিমায় রাজস্থান ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, কলকাতা, ৭ মার্চ: বিশ্ব বরেণ্য ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়া’র হাত ধরে বাংলার ক্রীড়াক্ষেত্রে উত্থান রাজস্থান ক্লাব’কে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব অভিষেক ডালমিয়া’র হাতে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র প্রাক্তন সভাপতি এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রাক্তন সদস্য অভিষেকের নেতৃত্বে ক্লাব যে সঠিক পথেই এগোচ্ছে তার প্রমাণ আরও দিলেন রাজস্থানের ক্রিকেটাররা।

সিএবি আয়োজিত প্রথম ডিভিশন লিগের গ্রুপ ‘সি’-তে গ্রুপ চ্যাম্পিয়ন হল রাজস্থান ক্লাব। এই সাফল্যের ফলে রাজস্থান ক্লাবের গ্রুপ ‘এ’- গ্রুপে প্রমোশনের সম্ভাবনা অনেকটাই বেড়ে গেল। তবে সে ক্ষেত্রে গ্রুপের অন্য কোনও দল সামগ্রিক চ্যাম্পিয়ন হওয়া যাবে না। পাশাপাশি, আইএফএ আয়োজিত কলকাতা লিগের প্রথম ডিভিশনেও রাজস্থান ক্লাব প্রমোশন অর্জন করেছে।

অভিষেক ডালমিয়া’র প্রশাসনিক যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। সিএবি সভাপতি হওয়ার আগে পালন করেছেন সচিবের দায়িত্ব। দীর্ঘ সময় আইপিএল গভর্নিং কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়রা ছাড়াও ব্যক্তিগত ব্যবসা এবং ক্রিকেট প্রশাসনের দায়িত্ব সামলেও তাঁর নেতৃত্বে রাজস্থান ক্লাবের এই সাফল্যের কৃতিত্ব প্রাপ্য অভিষেকেরও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here