Ranji Trophy: জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে লিড নেওয়ার লক্ষ্যে বাংলা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: রঞ্জি ট্রফির সেমিফাইনালে প্রথম ইনিংসে লিড আদায় প্রাথমিক লক্ষ্য বাংলার। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি মাঠে আজ ম্যাচের দ্বিতীয় দিনের শেষে বাংলার ৩২৮ রানের জবাবে প্রথম ইনিংসে জম্মু ও কাশ্মীর ৫১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছে। বাংলা এখনও এগিয়ে ১৩০ রানে।

গতকাল প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৭৯.৫ ওভারে ৫ উইকেটে ২৪৯। সেখান থেকে এদিন বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৯৭.১ ওভারে ৩২৮ রানে। সুদীপ কুমার ঘরামি করেন ১৪৬। সুমন্ত গুপ্ত ৩৯, আকাশ দীপ ৭, শাকির হাবিব গান্ধী ৪, মহম্মদ শামি ১ রান করেন। মুকেশ কুমার ১১ রানে অপরাজিত থাকেন। আকিব নবি পাঁচটি ও সুনীল কুমার তিনটি উইকেট নেন। একটি করে উইকেট দখল করেন যুধবীর সিং ও আবিদ মুস্তাক।

এরপর খেলতে নেমে ৭.১ ওভারে ১৩ রানের মধ্যে প্রথম তিন উইকেট হারায় জম্মু ও কাশ্মীর। এরপর পরিস্থিতি সামাল দেন অধিনায়ক পরশ ডোগরা ও আবদুল সামাদ। চতুর্থ উইকেট জুটিতে তাঁরা ১৪৩ রান যোগ করেন। যদিও দলগত ১৫৬ রানের মাথাতেই সামাদ ও ডোগরা সাজঘরে ফেরেন। সামাদ ৮২ ও ডোগরা ৫৮ রান করেন। আবিদ মুস্তাক ২৬ ও কানহাইয়া ওয়াধাওয়ান ১০ রানে অপরাজিত আছেন। মহম্মদ শামি তিনটি ও মুকেশ কুমার ২টি উইকেট নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here