অ্যাথলিড ও সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল স্পোর্টস কার্নিভাল

ক্রীড়াপ্রতিনিধি, কলকাতা, ১৮ মার্চ: অ্যাথলিড (Athlead) এবং South City International School (SCIS)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য স্পোর্টস কার্নিভাল। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল তৃণমূল স্তরে খেলাধুলার প্রসার এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে উৎসাহ দেওয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বরা— Alvito D’Cunha, Mohun Bagan-এর কিংবদন্তি ফুটবলার Jose Ramirez Barreto এবং ১৯৮৩’র বিশ্বকাপজয়ী তারকা Sandip Patil।
এই অনুষ্ঠানে একটি ফুটবল টুর্নামেন্ট, স্ট্রাকচার্ড ড্রিল এবং প্রশিক্ষণ সেশন হয়। যেখানে অংশগ্রহণ করেন তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। এই প্রশিক্ষণ পরিচালনা করে অ্যাথলিডের পেশাদার কোচিং টিম।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অ্যাথলিড ক্রিকেট প্রোগ্রামের উদ্বোধন। বিশ্বকাপজয়ী Sandip Patil-এর হাত ধরে এটি প্রকাশ্যে আসে। শেষ পর্বে অনুষ্ঠিত হয় আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা, এরপর ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং অ্যাথলিড আফটার-স্কুল প্রোগ্রামের (ASP) ফুটবল শিক্ষার্থীদের মধ্যে কিট বিতরণ। এর মাধ্যমে SCIS-এ একটি দীর্ঘমেয়াদি ও কাঠামোবদ্ধ ক্রীড়া উন্নয়ন যাত্রার সূচনা হয়।
এই উদ্যোগ অ্যাথলিডের তৃণমূল স্তরে শক্তিশালী ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতিকেই আরও একবার তুলে ধরে। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করে তারা শিক্ষার্থীদের পেশাদার প্রশিক্ষণ এবং উন্নয়নের সুনির্দিষ্ট পথ দেখাতে বদ্ধপরিকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here