
ক্রীড়াপ্রতিনিধি, কলকাতা, ৩১ অক্টোবর: ব্রাজিল,উরুগুয়ের কলকাতায় খেলে যাওয়ার রেশ কাটতে না কাটতেই শহরে পা রাখতে চলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মাইকন। আগামী ১৪ নভেম্বর কিং স্পোর্টস ম্যানেজমেন্টের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ১৩ নভেম্বর রাতেই কলকাতায় পা রাখছেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক ও ইন্টার মিলান কিংবদন্তি ডগলাস মাইকন। প্রাক্তন ফুটবলারদের ঝটিকা সফর বা নিছক প্রদর্শনী ম্যাচ নয়, লক্ষ্য তৃণমূল স্তর থেকে তারকা খোঁজার মিশন। এই বার্তাই স্পষ্ট কিং স্পোর্টস ম্যানেজমেন্ট এর প্রতিষ্ঠাতা অভিষেক সেনগুপ্তর কথায়। তাঁর কথায়, ‘ভারতের পরবর্তী আইকনকে খুঁজতে বাংলার মাটিতে আনছি মাইকনকে | ১৫০ কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ করতে মাইকন আর কিং স্পোর্টস এর সংযুক্ত উদ্যোগ মিশন ২০৩৭। ২ দিনের সফরে এসে ১৪ তারিখ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে অংশ নেবেন মাইকন। মিশন ২০৩৭- এর লক্ষ্য হিসেবে আগামী ১০ বছরে যাতে ভারতীয়রা ইউরোপিয়ান ফুটবলেও বা ইউরোপের ক্লাবে খেলার মতো জায়গা করে নিতে পারে সেই লক্ষ্যেই একযোগে কাজ করবে মাইকন ও কিং স্পোর্টস ম্যানেজমেন্ট। ট্যালেন্ট হান্ট এর মাধ্যমে কলকাতা থেকে ভারতীয় ফুটবলের পরবর্তী সুপারস্টার তৈরি করার লক্ষ্যেই চলবে নানা উদ্যোগ। ১৪ তারিখ বিভিন্ন স্কুল থেকে উঠে আসা খুদে প্রতিভাবানদের সঙ্গে দেখা করে তাদের উৎসাহ দেওয়ার পাশাপাশি ফুটবলের পরামর্শ দেবেন মাইকন। একই সঙ্গে sports Business ও Representation এর ওপর ডিপ্লোমা কোর্স এর সূচনাও হবে মাইকন ও কিং স্পোর্টস ম্যানেজমেন্ট-এর মাধ্যমে



