নতুন রূপে আসছে Procam-এর ‘HDOR’

কলকাতা, ২৮ আগস্ট: নিয়মিত শরীরচর্চাকে জীবনের অভ্যাসে পরিণত করার লক্ষ্য নিয়ে নতুন রূপে ফিরছে Procam International-এর ‘HDOR – 100 Days of Running’। জাতীয় ক্রীড়া দিবস অর্থাৎ ২৯ আগস্ট থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। ১০ অক্টোবর ২০২৬ থেকে শুরু হয়ে ১০০ দিনের এই যাত্রা শেষ হবে ১৭ জানুয়ারি ২০২৭-এ।

শুধু দৌড় নয়, HDOR-এ অংশগ্রহণকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী হাঁটা, দৌড়, সাইক্লিং কিংবা ডুয়াথলনে অংশ নিতে পারবেন। ১০০ দিনের মধ্যে অন্তত ৮৫ দিন সক্রিয় থাকলেই ‘ফিনিশার’ হওয়ার সুযোগ রয়েছে। রানিং বা ওয়াকিংয়ের ক্ষেত্রে ন্যূনতম ২.৫ কিলোমিটার এবং সাইক্লিংয়ে ৮ কিলোমিটার সম্পূর্ণ করতে হবে। ১৫টি বিশ্রামের দিনও রাখা হয়েছে।

HDOR অ্যাপের মাধ্যমে দৈনিক কার্যকলাপ ট্র্যাক করা যাবে। পাশাপাশি রয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ, লিডারবোর্ড, মাইলস্টোন এবং মোট ১০ লক্ষ টাকা মূল্যের পুরস্কার। অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে থাকছে ভার্চুয়াল ফিটনেস বাডি ‘GoGo’।

এবার HDOR-এর Community Impact Partner হিসেবে যুক্ত হয়েছে The Akshaya Patra Foundation। অংশগ্রহণকারীদের ফিটনেস যাত্রার সঙ্গে শিশুদের পুষ্টিকর খাবারের ব্যবস্থাকেও যুক্ত করা হয়েছে।

মাত্র ৫৯৯ টাকা থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন। বয়স বা অভিজ্ঞতার বাধা ছাড়াই সকলের অংশগ্রহণের সুযোগ থাকছে এই ইভেন্টে। বার্তা একটাই—ফিটনেস হোক দৈনন্দিন অভ্যাস, শুধু সাময়িক সংকল্প নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here