স্কটল্যান্ডের সংস্থার সঙ্গে যুক্ত হয়ে বিশ্ববাজারে স্পোর্টস ম্যানেজমেন্ট’কে অন্য স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে জর্জ কলেজ

আন্তর্জাতিক মানের স্পোর্টস ম্যানেজমেন্ট শিক্ষার নতুন উদ্যোগ নিল জর্জ কলেজ। রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে জর্জ কলেজের স্পোর্টস ম্যানেজমেন্ট বিভাগ আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রভাব বিস্তারের লক্ষ্যে হাত মেলালো প্রোটাচ স্পোর্টস-এর সঙ্গে।

এই অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন সিএবি’ প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া, বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি অলিম্পিয়ান লিয়েন্ডার পেজ, প্রাক্তন টেনিস খেলোয়াড় জয়দীপ মুখোপাধ্যায়, আইএফএ-র সচিব অর্নিবান দত্ত, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী সহ বিশিষ্টরা।

স্পোর্টস ম্যানেজমেন্ট কোর্স স্কটল্যান্ডের সঙ্গে আন্তর্জাতিক সংযোগ ২০০৩ সালে প্রতিষ্ঠিত জর্জ কলেজ কলকাতা স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে কাজ শুরু করেছিল। এবার কোয়ালিফিকেশনস স্কটল্যান্ড -এর সঙ্গে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক কোর্স ম্যানেজমেন্ট ডিপ্লোমা চালুর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দক্ষতা, নেতৃত্ব, সুযোগ ও উন্নত মানের স্পোর্টস ম্যানেজমেন্ট তৈরি করা সম্ভব।
অলিম্পিয়ান লিয়েন্ডার পেজ জানান, তাঁর লক্ষ্য টেনিসে স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, টেকনিক্যাল প্রশিক্ষণ এবং মানসিক ও শারীরিক ফিটনেসের মান আরও উন্নত করা। দেশ জুড়ে প্রতিভা খোঁজার উপরও জোর দিতে হবে। আইএফএ-র চেয়ারম্যান ও জর্জের ডিরেক্টর সুব্রত দত্ত বলেন, সঠিক পরিকল্পনা ও সরকারের সহযোগিতায় বাংলায় ফুটবল সংস্কৃতি আরও বিকশিত হতে পারে।

অভিষেক ডালমিয়ার মতে, আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি যথাযথ ইন্টার্নশিপ ও প্লেসমেন্টের সুযোগ তৈরি হলে এই ক্ষেত্রের কর্মসংস্থান আরও বাড়বে। এর ফলে খেলার কর্মকাণ্ডে পেশাদারিত্ব আসবে বলেও মনে করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here