
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৬ এপ্রিল: সংগঠিত ক্রীড়া উন্নয়নে বড় পদক্ষেপ নিল অ্যাডামাস এডুকেশন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ‘আ্যডামাস ক্রিকেট অ্যাকাডেমি’ -র। লক্ষ্য—পেশাদার কোচিং ও শিক্ষার সমন্বয়ে আগামী দিনের ক্রিকেট প্রতিভা গড়ে তোলা।
কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষা, প্রযুক্তি ও ক্রীড়া ক্ষেত্রের আ্যডামাস গোষ্ঠীর শীর্ষ কর্তারা।
এই অ্যাকাডেমির টেকনিক্যাল ডিরেক্টর ও মেন্টর হিসেবে যুক্ত রয়েছেন বাংলার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার সৌরাশিষ লাহিড়ীর।
এখনো পর্যন্ত ২৫ জন এই অ্যাকাডেমিতে নথিভুক্ত করেছেন নিজেদের নাম। প্রথম বছর মহিলা এবং পুরুষ ক্রিকেটার মিলিয়ে ২০০ শিক্ষার্থীকে সুযোগ দেওয়া লক্ষ্য অ্যাডামাসের।



