অভিষেক ডালমিয়া’র উদ্যোগে শুরু হচ্ছে NCC বেবি লিগ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৭ মার্চ: নার্সারি স্তর থেকে ক্রিকেটার তুলে আনার লক্ষ্যে বেবি লিগের সূচনা করতে চলেছে ন্যাশনাল ক্রিকেট ক্লাব (এনসিসি)। কিডস অন জি ফাইভ-এর উপস্থাপনায় আয়োজিত হতে চলেছে এই লিগ।

এই লিগের মূলে রয়েছে প্রাক্তন সিএবি সভাপতি তথা আইপিএল গভার্নিং কাউন্সিলের প্রাক্তন সদস্য অভিষেক ডালমিয়া জানিয়েছেন, শৈশব পর্যায় থেকে ক্রিকেট প্রতিভা তুলে আনা এবং তাদের নিজস্ব প্রতিভা প্রদর্শনের নতুন দিগন্ত খুলে দেওয়াই এই লিগের মূল উদ্দেশ্য। এই টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমির। টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের কিছু ম্যাচ এবং নক-আউটের ম্যাচগুলি আয়োজিত হবে এই অ্যাকাডেমির মাঠে। এ ছাড়া রাজস্থান ক্লাবের মাঠেও অনুষ্ঠিত হবে বেশ কিছু ম্যাচ।

চব্বিশ দলের এই টুর্নামেন্ট শুরু হবে ১৮ মার্চ থেকে এবং চলবে ২৫ মার্চ পর্যন্ত। দশ ওভারের ফরম্যাটে হবে এই টুর্নামেন্ট। ইনিংসের মাঝে থাকবে স্ট্র্যাটেজিক টাইম-আউট। এই বেবি লিগ যাঁর মস্তিষ্কপ্রসূত সেই অভিষেক ডালমিয়া বলেছেন, “তরুণ ক্রিকেটাররা কোচিংয়ে অনেক সময় অতিবাহিত করলেও প্রায়ই তারা ম্যাচ খেলার পর্যাপ্ত সুযোগ পায় না। ক্রিকেটে মানসিক দৃঢ়তা, সচেতনতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। শুধুমাত্র ম্যাচ খেলার মাধ্যমেই গড়ে ওঠে। এই টুর্নামেন্টের মাধ্যমে এমন একটি মঞ্চ প্রস্তুত করতে চাইছি যেখানে শিশুরা প্রতিযোগিতামূলক ক্রিকেট উপভোগ করতে পারবে, ম্যাচের মাঝেই কোচদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং সর্বোপরি এই খেলার তার প্রতি তাদের ভালবাসা তৈরি হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here